০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চাঞ্চল্যকর ফারুক হত্যাকান্ড

এমপি রানাসহ আসামীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | | ২৬০৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের চাঞ্চল্যকর আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যাকান্ডের পুলিশী তদন্তের অন্যতম আসামী এমপি রানাসহ অন্যান্যদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা আওয়ামীলীগ আয়োজিত বিক্ষোভ মিছিলটি স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়।

আয়োজকদের পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে হত্যাকারীদের ফাঁসির দাবীতে এক পথসভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক ও নিহত ফারুক আহমদ এর স্ত্রী নাহার আহমদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি প্রমুখ।

সভায় বক্তারা, মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ হত্যাকান্ডের পুলিশী তদন্তের অন্যতম আসামী টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের এমপি আমানুর রহমান খান রানা, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ জড়িত সকল আসামীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানিয়েছেন।

এ মামলার পলাতক প্রতিটি আসামীকে অনতি বিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার আহবানও জানান তারা।

এ সময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ এর বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসার কাছে ফারুক আহমদের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। পরে তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। পরবর্তীতে ডিবি পুলিশ মামলাটি তদন্ত করে।

গতকাল ১৮ সেপ্টেম্বর এ হত্যা মামলার অন্যতম আসামী টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের এমপি আমানুর রহমান খান রানা টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি