০৮:২৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নদীর বেইলী ব্রিজ দেবে যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৮ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

বাসাইল-টাঙ্গাইল সড়কের নাকাছিম এলাকায় লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত বেইলী ব্রিজটি দেবে গেছে। এজন্য শনিবার (১৮ মে) সকাল ৯টা থেকে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ব্রিজটির দু’পাশে। বর্তমানে এই ব্রিজটির দু’পাশে গাড়ি রেখে যাত্রীরা পায়ে হেঁটে যাতায়াত করছেন। 

বাসাইল, সখীপুর উপজেলা ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের সাধারণ মানুষের টাঙ্গাইল শহরে পৌঁছানোর একমাত্র সড়ক এটি। এছাড়াও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট হলে বিকল্প হিসেবে এই সড়কটিও ব্যবহার করা হয়।

জানা যায়, ব্য¯ত্মতম সড়কটির নাকাছিম এলাকায় লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত ব্রিজটি গত ১৩ ফেব্রুয়ারি দেবে যায়। পরেরদিন ১৪ ফেব্রুয়ারি ব্রিজটির ওপর সংশ্লিষ্টরা বেইলী ব্রিজ নির্মাণ করেন। এই বেইলী ব্রিজটি পূনরায় আজ শনিবার (১৮ মে) পাটাতন দেবে যায়। ফলে এই সড়কে যাতায়াতরত সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। পরে সংশ্লিষ্টরা সকাল থেকেই ব্রিজটির মেরামতের কাজ শুরু করেছেন।

এ ব্যাপারে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, ‘বেইলী ব্রিজটির পাটাতন হেলে পড়েছে। পরে কর্তৃপক্ষ বেইলি ব্রিজটির পাটাতন মেরামত শুরু করেছে। সন্ধ্যার মধ্যেই মেরামতের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি