০৯:৩২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই কার্যক্রমের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ওই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাহীনা সুলতানা শিল্পী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিসালাত আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুর রহমান, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম মটু প্রমুখ। 

উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, ঘাটাইল উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৪ হাজার ৮০০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হচ্ছে। আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, মসুর, খেসারি বীজ সহ প্রত্যেক কৃষককে পরিমাণমতো প্রয়োজনীয় রাসায়নিক সার দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি