১২:৩২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নুসরাত হত্যার প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন

মো. নূর আলম, গোপালপুর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

‘ধর্ষন মুক্ত নিরাপদ দেশ চাই, মা বোনদের নিরাপত্তা চাই’ স্লোগানে ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালপুর উপজেলা শাখার আয়োজনে থানা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল, সম্পাদক কিশোর কুমার দেব, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, কেন্দ্রিয় কালীমন্দিরের সভাপতি চিত্তরঞ্জন সাহা, সুভাষ কুন্ডু, রতন ঘটক, হিমাদ্রী কুমার চন্দ, পিযুষ কান্তি সাহা, দিলিপ কুমার কুন্ডু, মুকুল চরণ পাল, প্রতাপ কর্মকার, হরিদাস দে প্রবীর চন্দ্র চন্দ্র প্রমুখ।

মানববন্ধনে মনিকাসহ সকল সহিংসতার প্রতিবাদ এবং নুসরাত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও দ্রুততার সাথে যথাযথ বিচারের দাবীতে ঘটনায় প্রধান অভিযুক্ত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহসহ এর সঙ্গে জড়িতদের মৃত্যুদন্ডের দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি