০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বৈশাখী কাপড় কিনে না দেয়ায় শিশুর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুওে বৈশাখীর কাপড় কিনে না দেয়ায় হাসি আক্তার নামের পঞ্চম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। 

নিহত হাসি উপজেলার চক গাংগাইর গ্রামের দরীদ্র কৃষক হায়দার আলীর মেয়ে। সে চক গাইংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। 

শুক্রবার গভীর রাতে নিজ ঘরের ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমেছে।

নিহত হাসির চাচা আব্দুল হামিদ জানান, মেয়েটি তার বাবা-মায়ের কাছে বৈশাখী কাপড় কিনে দিতে বায়না ধরেছিল। ওর বাবা-মা বলেছিলেন, শনিবার সকালে কিনে দেবেন। কিন্তু রাতে সে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি