১০:৫০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রেনে কাটা পড়ে নারী নিহত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে জেসমিন নাহার আছমা (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। 

শুক্রবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা মধ্যেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেসমিন নাহার আছমা সদর উপজেলার হটিবাড়ি এলাকার আনসার আলীর মেয়ে। 

জেসমিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন জেসমিন। ঠিক তখনি ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের একটি ট্রেন ওই লাইনে আসলে পেছন দিক থেকে জেসমিনকে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এ ব্যাপারে র‌্যাব ১২ সিপিসি ৩ এর এসআই মোরশেদ আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। জেসমিন রেল লাইনে ফোনে কথা বলার সময় একটি ট্রেন পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায়। দীর্ঘদিন ধরে জেসমিনের সাথে তার স্বামীর ডিভোর্স হয়। তবে কি কারণে তিনি ওই এলাকায় গিয়েছিল তা জানা যায়নি। নিহতের লাশ টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন পুলিশের কাছে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি