০৯:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যুবকের ছুরিকাঘাতে মা, বাবা ও ভাই আহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক যুবক ছুরিকাঘাতে তাঁর মা, বাবা ও ছোট ভাইকে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। 

রোববার সকাল ১০টার দিকে সখীপুরের মহানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন মা রাশেদা বেগম (৫৫), বাবা আবদুল হাকিম (৬০) ও ছোট ভাই আবু তাহের (২৫)। 

স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে বাবা ও ভাইয়ের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম রাশিদুল ইসলাম (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশীরা রাশিদুলকে মারধর করে বাড়িতে আটক করে রেখেছিলেন। তবে তিনি ছুরি দিয়ে নিজেকে রক্তাক্ত করেছেন। তাঁকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেশীরা বলেন, পারিবারিক কলহের জেরে রোববার সকালে রাশিদুল তাঁর মা রাশেদাকে মারধর শুরু করেন। এটা দেখে ছোট ভাই তাহের এগিয়ে এলে তাঁকে ছুরিকাঘাত করেন রাশিদুল। 

এ সময় বাবা এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। এরপর তিনি মাকেও ছুরিকাঘাত করেন। পরে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাঁরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা নাজমুল হাসান মাসুদ খান বলেন, আহত আবু তাহেরের বুকের বাঁ পাশে ছুরির গুরুতর আঘাত আছে। 

এ ছাড়া বাবা আবদুল হাকিমের বাঁ পাশের বুকে ও বাঁ হাতে আঘাত লেগেছে। মা রাশেদা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রাশিদুলের চাচাতো ভাই বছির উদ্দিন বলেন, রাশিদুলের মাথায় একটু সমস্যা আছে। তবে এ ধরনের ঘটনা ঘটাবেন, তা কখনো কেউ আশা করেনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ আসেনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি