১০:৫৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক জনপদ ও সেতু মন্ত্রণালয়ের উচ্ছেদ অভিযান সংশ্লিষ্ট টিম।

বুধবার শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এসময় এসআই নূরুল পুলিশ বক্সের সাথে গোপাল মিষ্টান্ন ভান্ডার সংযুক্ত থাকায় পুলিশ বক্সটিকেও উচ্ছেদ করা হয়েছে।

এদিকে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এ অভিযানে জেলার মির্জাপুর ও ঘাটাইলে উপজেলায় প্রায় আড়াই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে মন্ত্রণালয়ের সম্পত্তি ও আইন বিষয়ক কর্মকতা মাহবুবুর রহমান বলেন, মাননীয় মন্ত্রীর নির্দেশক্রমে বিশেষ টিম সড়ক জনপদ ও সেতু মন্ত্রণালয়ের সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। পুলিশ বক্সের সাথে গোপাল মিষ্টান্ন ভান্ডার নামের ব্যবসা প্রতিষ্ঠান সংযুক্ত থাকায় পুলিশ বক্সটিকেও উচ্ছেদ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দু’দিনে টাঙ্গাইলে তিনশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি