১০:৫২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

থানায় মামলা, আসামী পলাতক

বাকপ্রতিবন্ধি স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্বা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে এক বাক প্রতিবন্ধি স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ব্যাপারে গোপালপুর থানায় মঙ্গলবার মামলা দায়ের হয়েছে। 

থানা পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের এনামুল হকের বুদ্ধিপ্রতিবন্ধি কন্যা (১৪) আনিকা আক্তার যুথি ঝাওয়াইল বালিকা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ালেখা করে। স্কুলে যাতায়াতের পথে একই গ্রামের ইব্রাহিম শেখের পুত্র আবুবকর সিদ্দীক বিভিন্ন সময় ফুসলিয়ে যুথিকে একাধিকবার ধর্ষণ করে। বাক প্রতিবন্ধি হওয়ায় যুথি বাড়িতে এসে পরিবারের কাছে সব খুলে বলতে পারেনি। এমতাবস্থায় কয়েকমাস পর যুথির মধ্যে শারিরীক পরিবর্তন দেখা দিলে বিষয়টি খোলাসা হয়। এমতাবস্থায় গ্রাম্য সালিশে বিয়ের প্রস্তাব দিলে আসামী আবুবকর ভিক্টিম যুথি ও তার বাবামাকে মারধর করে। 

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, আসামী পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি