০৯:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে অর্থদন্ড

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে হোম কোয়ারেন্টেইন না মেনে বাড়ির বাইরে যাওয়ায় প্রবাস ফেরত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (১৯শে মার্চ) দুপুরে উপজেলার বাইমহাটী প্রফেসর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাঈনুল হক এই অর্থদন্ড দেন।

অর্থদন্ডপ্রাপ্ত প্রবাসী জাকির হোসেন (৪০) পৌরসদরের বাইমহাটী প্রফেসর পাড়া গ্রামের মো. ফিরোজ হোসেনের ছেলে। তিনি গত ৮ই মার্চ সৌদি থেকে দেশে ফিরেন।

ঠিক এর কিছুক্ষণ আগেই হোম কোয়ারেন্টাইন মেনে না চললে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে করোনা মোকাবেলায় প্রস্তুতি সভায় হুঁশিয়ারি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাঈনুল হক বলেন, বিদেশ ফেরত প্রবাসীদের আমরা কঠোর নজরদারিতে রেখেছি। কেউ যদি হোম কোয়ারেন্টাইন অম্যান্য করে তবে সামনে আরও কঠিন সাজা দেওয়া হবে।

প্রসঙ্গত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসেব মতে মার্চ মাসের ১৮ তারিখ পর্যন্ত টাঙ্গাইলের মির্জাপুরে ১৭১ জন প্রবাসী দেশে ফিরেছেন। এদের মধ্যে ৬৪ জনের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন পূর্ন হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৭৭জন। খাতা কলমের হিসেবে হোম কোয়ারেন্টাইনের এমন চিত্র অঙ্কিত হলেও উপজেলার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে প্রবাসীদের উদাসীনতার। কেউ কেউ বুক ফুলিয়ে ঘুরছেন বাজার ঘাটে। কেউ কেউ আবার বিয়ের প্রস্ততিও নিচ্ছেন বলে জানা গেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, ব্যক্তি, পরিবার ও সামাজিক সচেতনতাই করোনা মোকাবেলা সবচেয়ে সহজ ও কার্যকরি উপায়। তাই হোম কোয়ারেন্টাইন মানার ক্ষেত্রে প্রবাসীদের আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি