০৮:২২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নদীতে ডুবে নিখোঁজের ২৪ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীর লৌহজং নদীতে সাব্বির হোসেন (৫) নামের এক শিশু ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আকুয়া বাজার সংলগ্ন লৌহজং নদী থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত শিশুটি উপজেলার আকুয়া এলাকার তারা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যায় লৌহজং নদী সংলগ্ন উপজেলার আকুয়া বাজার এলাকায় ওই শিশুটির বাবা তারা মিয়া চাবি লাগানো অবস্থায় অটোরিকশায় চালের বস্তা উঠাচ্ছিলো। এসময় ওই অটোরিকশায় বসা ছিল তার ছেলে সাব্বির। একপর্যায়ে শিশুটি অটোরিকশাটির পিকআপে চাপ দিলে শিশুসহ ওই অটোরিকশাটি নদীতে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করেও শিশুটিকে পায়নি। পরে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধার তৎপরতা চালায়। উদ্ধার তৎপরতার এক পর্যায় বুধবার সন্ধ্যার দিকে ঘটনাস্থলের কিছু ভাটিতে ওই শিশুটির লাশ ভেসে উঠে।  

ওসি মীর মোশারফ হোসেন বলেন, ‘ডুবুরি দলের উদ্ধার তৎপরতার এক পর্যায় ঘটনাস্থলের কিছু ভাটিতে শিশুটির মরদেহ ভেসে উঠে। পরে সেখান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি