০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জনভোগান্তির সংবাদ প্রকাশের জের

মেয়রের কার্যালয় থেকে অবরুদ্ধ সাংবাদিক আতিককে উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৪ অক্টোবর ২০১৭ | | ৫০৫৯
, টাঙ্গাইল :

দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি আতিকুর রহমান আতিককে নিজ কার্যালয়ের বাথরুমে আটকে রাখেন টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদ। বুধবার বেলা একটার সময় তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

বাথরুমে ঢুকানোর আগে মেয়রের সহযোগীরা তাকে শারিরীকভাবে লাঞ্ছিতও করে। খবর পেয়ে বেলা দেড়টার দিকে ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক আতিককে উদ্ধার করেন।

সাংবাদিক আতিকের সহকর্মীরা জানান, গতকাল বাংলাদেশ প্রতিদিনের অনলাইনে ''ঘাটাইল পৌর মেয়রের বিরুদ্ধে হয়রানির অভিযোগ'' শিরোনামে জনদুর্ভোগের একটি সংবাদ প্রকাশ করা হয়। সেই দুর্ভোগের খবর বুধবার সাংবাদিক আতিক সরাসরি সম্প্রচার করেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে।  

পরে এ বিষয়ে তিনি মেয়র শহীদুজ্জামান শহীদের বক্তব্য নিতে যান। তখন নিজের বিরুদ্ধে করা নিউজের জন্য সাংবাদিক আতিককে শাসান এবং সহযোগীদের দিয়ে বাথরুমে আটকে রাখেন। পরে দুপুর দেড়টার দিকে ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তাকে মুক্ত করেন।

জানা গেছে, বাথরুমে ঢুকানোর আগে সাংবাদিক আতিকের কাছ থেকে ক্যামেরার মেমোরিতে থাকা দুর্ভোগের ধারণ করা ভিডিও দৃশ্য কেড়ে চেষ্টা করা হয়। কিন্তু আতিক তা দিতে অস্বীকৃতি জানালে তাকে সেখানে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি