০৯:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জনমনে সারা ফেলেছে উন্নয়নের স্বচিত্র বিলবোর্ডগুলো

জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বর্তমান সরকারের গত ১০ বছরের উন্নয়নের স্বচিত্র বিলবোর্ডগুলো জনমনে সারা ফেলেছে। দলীয় নেতাকর্মীসহ সকলেই এর প্রশংসা করছেন। 

গত ১০ বছরের উন্নয়নের স্বচিত্র এই বিলবোর্ডগুলো উপজেলার বিভিন্ন হাট-বাজারে ও জনগুরুত্বপুর্ন স্থানে নিজ অর্থায়নে দিয়েছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ একাব্বর হোসেন।
 
স্বচিত্র এই বিলবোর্ডে নির্বাচনী এলাকার একটি পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের কোথায় কী উন্নয়ন হয়েছে তা তোলে ধরা হয়েছে। ইউনিয়নে বর্তমান সরকারের গত ১০ বছরে কয়টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং কয়টি কলেজে নতুন ভবন হয়েছে, কত কিলোমিটার কাঁচা-পাকা সড়ক, কয়টি নতুন ব্রিজ-কালভার্ড নির্মিত হয়েছে এবং কতগুলো বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে তার পরিসংখ্যানও দেয়া হয়েছে। 

এছাড়া কোন এলাকার কোন কাজ চলমান রয়েছে বা টেন্ডারের প্রক্রিয়াধীন রয়েছে তাও উল্লেখ করা হয়েছে। উন্নয়নের স্বচিত্র এই বিলবোর্ডগুলো এই নির্বাচনী এলাকার হাট-বাজার, রাস্তা-ঘাটের মোড এবং জনবহুল স্থানে শোভা পাচ্ছে। উন্নয়নের এই বিলবোর্ডগুলো দেখে নির্বাচনী এলাকার জনগণও তার এলাকায় কি উন্নয়ন হয়েছে তা সহজেই বুঝতে পারছেন বলে জানা গেছে।

মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের বাসিন্দা ও  ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক নূরুল ইসলাম, আজগানা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা পল্লী চিকিৎসক ফজলুর রহমান, তরফপুর গ্রামের আবুল কাশেম, একই গ্রামের মুক্তিযোদ্ধা আছান আলী, বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, গোড়াই ইউনিয়নের ইউনিয়নের মুক্তিযোদ্ধা জাবেদ আলী, উয়ার্শী ইউনিয়নের মজদই গ্রামের আম্বার আলী, আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামের আমির হোসেন, বানাইল  ইউনিয়নের দেওড়া গ্রামের আবুল হোসেন, ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মজিবুর রহমান জামুর্কী ইউনিয়নের জামুর্কী চরপাকুল্যা গ্রামের মুক্তিযোদ্ধা ডিএম বাবলু প্রমুখরা জানান, উন্নয়নের এই বিলবোর্ডগুলোর মাধ্যমে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত এই নির্বাচনী এলাকার জনগণ গত ১০ বছরের কোন এলাকায় কী উন্নয়ন তা সহজেই বুঝতে সক্ষম হচ্ছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে এই নির্বাচনী এলাকার  কোথায় কি উন্নয়ন হয়েছে তা যাতে সাধারণ মানুষ সহজেই অনুধাবন করতে পারেন  সেজন্যই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নামে স্বচিত্র এই বিলবোর্ডগুলো দেয়া হয়েছে বলে এমপি একাব্বর হোসেন জানিয়েছেন। 

বিলবোর্ডগুলোর প্রসঙ্গে এ নির্বাচনী এলাকার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যার্শী মেজর (অব:) খন্দকার আব্দুল হাফিজ সাংবাদিকদের জানান, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। অপর মনোনয়ন প্রত্যার্শী খান আহম্মেদ শুভ ও এর প্রশাংসা করে বলেন, বিলবোর্ডগুলো আরও আগেই দেয়া উ”িত ছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি