০৯:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে অলোয়া ইউপি উপ-নির্বাচন

চেয়ারম্যান পদে আ’লীগ-বিএনপিসহ ৪ জনের মনোয়ন দাখিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে অলোয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ চেয়ারম্যান পদে চার জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

শনিবার শেষদিনে স্ব স্ব প্রার্থী তাদের নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। 

এরা হলেন- আওয়ামী লীগের মনোনিত মর্তুজ আলী, বিএনপির নূরুল আমিন নান্নু, আওয়ামী লীগের বিদ্রোহী ও সাবেক চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ ও উপজেলা আওয়ামী লীগ নেতা ফরিদ হত্যার অন্যতম আসামী লাল মাহমুদ।

চলতি বছরের গত ১৫ জুন রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলার অলোয়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম সরকার মৃত্যুবরণ করেন। এরপর থেকেই অলোয়া ইউপি চেয়ারম্যানের পদ শূণ্য হয়।

ইউপি চেয়ারম্যান পদ শূণ্য ঘোষণা করে আগামী ৩ অক্টোবর অলোয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। আগামী ১০ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষদিন ১৭ সেপ্টেম্বর। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার জানান, অলোয়া ইউনিয়নে ভোটার সংখ্যা ২২ হাজার ৩০৩জন। এর মধ্যে মহিলা ভোটার ১১ হাজার ৬৯ জন। চেয়ারম্যানের মৃত্যুর পর অলোয়া ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ৩ অক্টোবর ভোটগ্রহণ হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি