১০:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিটেকে বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৭ ডিসেম্বর ২০১৭ | | ১০৯
, টাঙ্গাইল :

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ইঞ্জি. আব্দুল মজিদের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শেষে ক্যাম্পাসের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ "বিজয় একাত্তর" এ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিক্ষক-শিক্ষার্থীরা।

সকালে অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে ক্যাম্পাস প্রশাসন।

এসময় সহকারী অধ্যাপক কবীর হোসেন পাটোয়ারী, চীফ ইন্সট্রাক্টর মাহমুদুল হক, লেকচারার সেলিম মিয়া, জুনাইদ হাসান অপু, মনোয়ার হোসেন, নূর আলম, সাব্বির আহমেদ, সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন সব ডিপার্টমেন্টের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় দিবসের গৌরবগাঁথা অর্জনের তাৎপর্য তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি