০৯:১৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষকদের গাড়ি ভংচুরসহ ভাইস-চ্যান্সেলরকে হুমকির প্রতিবাদে মৌন মিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাড়ি ভংচুর, শিক্ষকের সাথে অসদাচরন ও ভাইস-চ্যান্সলরকে হুমকির ঘটনার প্রতিবাদে মৌন মিছিল করেছে শিক্ষক সমিতি।

শনিবার এ মিছিলের আয়োজন করা হয়। 

শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। মৌনমিছিল শেষে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।

এ সময় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ধনেশ^র চন্দ্র সরকার, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক ড. জয়নুল আবেদীন, প্রকাশনা ও প্রচার সম্পাদক মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, শিক্ষা ও গবেষণা সম্পাদক নান্নুর রহমান, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক নাসরীন জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই ও ১০ জুলাই দুই দফায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাইক্রোবাস ও মিনিবাস ভাঙচুর করে দুবৃত্তরা। ১ম দফায় তারা টেক্সটাইল বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সাথে অসদাচরন ও মুঠোফোনে ভাইস-চ্যান্সলরকে হুমকি প্রদান করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি