০৮:৩৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে নাগরপুরে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

‘বঙ্গমাতা ত্যাগ, সুন্দরের সাহসী প্রতীক’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ সহ নানাবিধ কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়।

শনিবার (৮ আগষ্ট) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মহীয়সী নারী বঙ্গমাতার গৌরবময় কর্মজীবনের উপর আলোচনা করেন। তারা বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল বঙ্গবন্ধুর সহধর্মিনীই নন, বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী। তারা আরও বলেন, বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। ছায়ার মত অনুসরন করেছেন প্রানপ্রিয় স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে। এই আদর্শ বাস্তবায়নের জন্য অবদান রেখেছেন।

পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষন প্রাপ্ত ৬ জন দুঃস্থ ও অসহায় নারীকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সাবেক কমান্ডার সুজায়েত হোসেন প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি