০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে বজ্রপাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ | | ২৫৪
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে নৌকার বিজয়ী আনন্দ মিছিলে বজ্রপাতে রবিউল ইসলাম (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৮ জন।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কাউলজানী ইউনিয়নের মলিয়ানপুর উত্তরপাড়াতে এ ঘটনা ঘটে। নিহত রবিউল কাউলজানী গ্রামের চকপাড়ার বছির উদ্দিনের ছেলে।

জানা যায়, গত ২৮ মে উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হবি চৌধুরী বিজয় অর্জন করেন। সেই উল্লাসে সোমবার সকালে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি দুপুরে মলিয়ানপুর এলাকায় এসে পৌছালে হটাৎ করে বজ্রপাত ঘটে। এতে গুরুতর আহত হয় রবিউল। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: মালিহা আক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে সদ্য নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান হবি চৌধুরী বলেন, এটি একটি অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনা। আমি এঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি