০৮:২৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্ত্রীর পরকিয়ায় স্বামীর আত্মহত্যা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রীর পরকিয়ার অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জাহাঙ্গীর আলম নামের এক স্বামী। 

মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাপুর গ্রাম থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত জাহাঙ্গীর গোপালপুর উপজেলার উড়িয়াবাড়ি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। 

জানা গেছে, জাহাঙ্গীর আলমের সাথে ভূঞাপুর উপজেলার অজুর্না ইউনিয়নের রাজাপুর গ্রামের হায়দার আলীর মেয়ে লাভলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই জাহাঙ্গীর শশুর বাড়িতে বসবাস করতো। পরে ওই রাজাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আমিনুর বাবুর সাথে পরকিয়ায় জড়িয়ে পরে স্ত্রী লাভলী। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্টি হয় পারিবারিক কলহের। 

নিহতের বড় ভাই সাঈদ জানান, জাহাঙ্গীর আলমের স্ত্রীর সাথে আমিনুরের অবৈধ সর্ম্পক ছিল। এনিয়ে গ্রামে শালিশি বৈঠকও হয়েছে। ওই বৈঠকে আমিনুরকে পরকিয়ার কারনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছিল কিন্তু সেই টাকা নেয়া হয়নি। এরপরও তাদের সম্পর্ক অটুট ছিল। স্ত্রী পরকিয়া থেকে না ফেরায় অভিমানে জাহাঙ্গীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে। 

বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি