০৯:৩৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভ্রাম্যমাণ আদালতে ১১ মাদক সেবীকে দন্ড

মোল্লা তোফাজ্জল, স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ১১ মাদক সেবীকে দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে নয় জনকে কারাদন্ড ও দুইজনকে অর্থদন্ড দেওয়া হয়েছে।

সোমবার পৌরএলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ও এম. এ করিম তাদেরকে এ দন্ডাদেশ দেন।

অর্থদন্ডপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইল সদরের সন্তোষ এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. নাজিম (৪০) ও সাবালিয়ার মো. সেকান্দার মিয়ার ছেলে মো. মনিরুল ইসলাম (৩০)।

এছাড়া কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলেন- টাঙ্গাইল সদর গারাইল গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে মো. নুর ইসলাম (২২), টাঙ্গাইল সদর কচুয়াডাঙ্গার মৃত আনিস মিয়ার ছেলে শাহাদাৎ (২৫), সদরের সন্তোষ এলাকার মৃত ইনসু মিয়ার ছেলে মো. সোহেল (২২), কাগমারী গ্রামের মৃত সামছুল হকের ছেলে মো. মনিরুজ্জামান (৪০), সাবালিয়ার মৃত মুক্তার আলীর ছেলে মো. মোশারফ হোসেন (৩৮), কালিহাতী উপজেলার মসাজান গ্রামের মো. গফুর আলীর ছেলে মো. রফিক (৩৮), একই গ্রামের মৃত হাসেমের ছেলে মো. হাকিম উদ্দিন (৪০), উপজেলার হিজুলী গ্রামের মো, তোতা মিয়ার ছেলে মো. সোনা মিয়া (৩৫), ও উপজেলার এলেঙ্গা দঃপাড়ার মৃত সেকান্দার আলীর ছেলে মো. রিপন (৩২)। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ও এম. এ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মাদক সেবীকে গ্রেফতার করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে, তাদের মধ্যে থেকে দুই জনকে অর্থদন্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও তারা জানান।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম জানান, সোববার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মাদক সেবীকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে দন্ড দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি