০৯:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শহীদ শফি সিদ্দিকীর ২২তম শাহাদৎ বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭ | | ১৪৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তুখোর ছাত্র নেতা শহীদ শফি সিদ্দিকীর ২২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কালিহাতীতে দোয়া মাহফিল ও স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ শফি সিদ্দিকী স্মৃতি সংসদ এর আয়োজনে পাথালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শহীদ শফি সিদ্দিকী স্মৃতি সংসদের সভাপতি রকিবুল হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে দোয়া মাহফিল ও স্বরণসভা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, এফবিসিআই এর পরিচালক আবু নাসের, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মোল­া, যুগ্ম-সম্পাদক এ.বি.এম নুরুল আলম খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, বাংড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ, বাংড়া ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মোখলেছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান তুহিন প্রমুখ।

বক্তারা শহীদ শফি সিদ্দিকীর খুনিদের অবিলম্বে বিচারের দাবী জানান।

স্বরণসভা পরিচালনা করেন শহীদ শফি সিদ্দিকী স্মৃতি সংসদের সাধারন সম্পাদক মিজানুর রহমান। এর আগে শহীদ শফি সিদ্দিকীর স্বরণে একটি শোকর‌্যালী অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি