১১:০৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গৃহবধু হত্যার অভিযোগ, স্বামী শাশুড়ী আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ নভেম্বর ২০১৭ | | ২০২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামী কর্তৃক রোজি আক্তার (৩৩) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামে এ ঘটনা ঘটে। রোজির স্বামীর নাম মুকছেদ আলী।

বুধবার সকালে মির্জাপুর থানা পুলিশ স্বামীর বাড়ি পাকুল্যা থেকে রোজির মরদেহ উদ্ধার করে।

পুলিশ রোজির স্বামী মুকছেদ আলী (৩৫) ও শাশুড়ী হাফিজা খাতুন (৫৫) কে আটক করেছে।

রোজির পরিবারের লোকজন জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে এ উপজেলার বলটিয়া গ্রামের রজব আলীর মেয়ে রোজির সঙ্গে মুকছেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রোজির উপর নানাভাবে নির্যাতন শুরু করে তার স্বামী। রোজির দরিদ্র পরিবার যৌতুকের দাবী পুরণে অপারগ হলে তার উপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। এক পর্যায় মঙ্গলবার রাতে রোজিকে নির্যাতনের পর শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে রোজির ভাই রাজিব খান জানান।

মুকছেদ ইতিপূর্বে আরও দুটি বিয়ে করেছেন। তা গোপন রেখে প্রতারনা মাধ্যমে রোজিকে বিয়ে করে বলেও জানান। নির্যাতনে ওই দুই স্ত্রীও চলে গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল আলম বলেন, রোজির গলায় কালো দাগ এবং দুই কান থেকে রক্ত বের হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি