১০:৫২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সরকারের গতিশীল নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ - এমপি শুভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি বলেছেন, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষির এই অগ্রগতি ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষির বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা কৃষি কর্মকর্তা ড. সঞ্জয় কুমার পাল মির্জাপুরে কৃষির অগ্রগতি শীর্ষক একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ। 

এসময় উপজেলা কৃষি অফিসে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপজেলার কৃষির অগ্রগতি তুলে ধরেন ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি