০৯:৫৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গর্ণসংবর্ধনা অনুষ্ঠানে খান আহম্মেদ শুভ

প্রতিটি নাগরিককে ভোটার না ভেবে ভাই, বন্ধু ভেবে আরও বেশী কাজ করতে হবে

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৮ নভেম্বর ২০১৭ | | ৩২৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের সাধারন সম্পাদক খান আহম্মেদ শুভ বলেছেন, পদক ও সংবর্ধনা পাওয়ার মধ্য দিয়ে দায়িত্ব অনেকাংশে বেড়ে যায় । তাই দল-মত নির্বিশেষে উয়ার্শী ইউনিয়নের প্রতিটি নাগরিককে ভোটার না ভেবে ভাই,বন্ধু ভেবে আরও বেশী কাজ করে যেতে হবে ।

টাঙ্গাইলের উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুব আলম মল্লিকের গর্ণসংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোকের বক্তব্যে তিনি এ কথা বলেন ।

সংবর্ধিত চেয়ারম্যান এর কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করে তার উদ্দেশ্য তিনি আরো বলেন, নির্বাচনের সময় আমরা প্রতিশ্র“তি দিয়েছিলাম উয়ার্শী ইউনিয়নের মানুষের উন্নয়নে ভূমিকা রাখবেন আপনি । প্রথমে কিছুটা শঙ্কা থাকলেও ভাল কাজের মধ্য দিয়ে আপনি প্রামণ করে দিয়েছেন । এই কারণেই আপনি শুধু দেশের মাটিতে নয় বিদেশেও পদক পেয়েছেন । তাই আপনার এই কর্মকান্ড আরো বেশী প্রসারিত করতে হবে ।

এসময় তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে সরিয়ে সাবলম্বী ও উদ্যমী করতে উদ্যোগ নিতে হবে । তাহলেই সুন্দর সমাজ নির্মান করা সম্বভব ।

উয়ার্শী প্রচেষ্টা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন মল্লিক এর নভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সমিতি ও মির্জাপুর উপজেলা ক্যাণ সমিতর প্রধান উপদেষ্টা সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মৃধা নজরুল ইসলাম ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিরেন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাসুদ রানা মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক প্রকৌশলী আবু ওয়াহেদ খান, ঢাকাস্থ মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো. আমিনুর রহমান খান, উয়ার্শী জনকল্যাণ সমিতির সভাপতি মো. রেজাউল হক খান, উয়ার্শী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবু তালিব খান, আইসিবি এর অবসরপ্রাপ্ত ডিজিএম ময়নাল হক খান ও ফরিদপুরের জেলা রেজিষ্টার মো. মকবুল হোসেন খান প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জিএস সেলিম সিকদার, উপজেলা ছাত্রীগের সাধারন সম্পাদক মীর আসিফ অনিক, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুব আলম মল্লিক মহাত্মাগান্ধি স্বর্ণপদক, ইন্দিরা গান্ধি স্বর্ণপদক, বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পদক ও মানবাধিকার পিচ এ্যাওয়ার্ড -২০১৭ পদক পাওয়ায় ঢাকাস্থ উয়ার্শী প্রচেষ্টা বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয় ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি