১১:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নারী আটক

এসএসসির পরীক্ষার খাতা বাইরে, ৩ শিক্ষককে অব্যাহতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষায় হলের বাইরে খাতা আনার অভিযোগে বহিরাগত এক নারীকে আটক করা হয়েছে। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার নিকরাইল পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। খাতা বাইরে নেয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তিন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। 

এরা হলেন, উপজেলার নিকলা দড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল, মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ের রুহুল আমীন ও উত্তম কুমার মদক। 

এছাড়া পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে নিকলা উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

জানা যায়, উপজেলার নিকরাইল পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার পরই হলে দায়িত্বরত শিক্ষক আব্দুল জলিল অনুমতি ছাড়া কয়েকটি বাড়তি খাতা নেয়। এরপর তার সহযোগিতায় খাতা বাইরে আনা হয়। পরে বাইরে আনা খাতাসহ বহিরাগত এক নারীকে আটক করা হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়িত্বপ্রাপ্ত তিন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। পরে ঘটনা তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাহিনুর ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, পরীক্ষার খাতা বাইরে নেয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তিন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া খাতাসহ বহিরাগত আটককৃত নারী পুলিশ হেফাজতে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি