০৯:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে

কালিহাতীতে র‌্যালী-মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ অক্টোবর ২০১৭ | | ৮৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে র‌্যালী, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে কালিহাতী বাসষ্ট্যান্ডে এ কর্মসূচী পালিত হয়।

“সাবধানে চালাবো গাড়ী নিরাপদে ফিরবো বাড়ী” এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই কালিহাতী উপজেলা শাখার আহবায়ক ইস্কান্দার মীর্জার সভাপতিত্বে র‌্যালী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, কালিহাতী থানার অফিসার ইনর্চাজ মীর মোশারফ হোসেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, নিরাপদ সড়ক চাই কালিহাতী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আবুল মুনছুর ও তারেক আহম্মেদ, সদস্য সচিব লিয়াকত আলী প্রমূখ।

র‌্যালী মানববন্ধন ও সমাবেশে অংশ নেয় কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কালিহাতী কলেজ, ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে গাড়ী চালকদের মাঝে স্থানীয় এমপি আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারীর নেতৃত্বে নিরাপদ সড়ক চাই এর সচেতনামূলক লিফলেট বিতরন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি