১০:৩৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সাভার ফেরত গার্মেন্টসকর্মীর করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে সাভার ফেরত এক গার্মেন্টসকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৫জন। আক্রান্ত গার্মেন্টসকর্মী নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সেবিকার স্বামী ও মধুপুরের আব্দুল বারেক এর ছেলে আবুল কালাম(২৭)। 

বুধবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, গত ১৭ মে পাঠানো ২৪৮ নমুনা থেকে এই ১জনের নমুনা ফলাফল পজিটিভ হয়েছে। 

তিনি আরো জানান, টাঙ্গাইল থেকে এ পর্যন্ত ৪১৪০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। এর মধ্যে ৩৪২২ জনের ফলাফল এসেছে নেগেটিভ। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮৫ জনের। মৃতুবরণ করছে ৪জন। এছাড়া সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন ২০ জন। আইসোলেশনে আছেন ১৯ জন। হোম কোয়ারেন্টিনে আছেন ১৯৫৩ জন। 

বুধবারের ১১০টি নমুনাসহ মোট ৬২৯টি নমুনা ফলাফল এখন পর্যন্ত পাওয়া যায়নি। 

সত্যতা নিশ্চিত করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকুনুজ্জামান খান বলেন, আজ নতুন এই করোনা আক্রান্ত রোগীর বিষয়টি আইইডিসিআর এর রিপোর্টে নিশ্চিত হয়েছে। এ নিয়ে নাগরপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জন। আক্রান্ত গার্মেন্টসকর্মী নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সেবিকার স্বামী ও মধুপুরের আব্দুল বারেক এর ছেলে আবুল কালাম(২৭)। সে সাভার আশুলিয়ার একটি গার্মেন্টেসে কর্মরত। স্বামীর করোনা শনাক্ত হওয়ায় ওই সেবিকার বসবাসরত নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারটি লকডাউন করা হয়েছে। আক্রান্তের স্ত্রী (সেবিকা) ও তার স্বামীর সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানোর প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি