০৮:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাখাওয়াত সভাপতি, লিটন সম্পাদক

নারান্দিয়ায় শ্রমিক ইউনিয়নের শাখা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ অক্টোবর ২০১৭ | | ৯৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা মেরামত প্রকৌশল শ্রমিক ইউনিয়ন কালিহাতী উপজেলার নারান্দিয়া আঞ্চলিক শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) নারান্দিয়া শ্রমিক অফিসের সামনে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠিত হয়।

কমিটিতে সর্ব-সম্মতিক্রমে সাখাওয়াত হোসেন সভাপতি এবং লিটন মিয়া সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

এছাড়া জামাল উদ্দিন সহ-সভাপতি এবং আবু তালেব, মনিরুজ্জামান মনির ও আব্দুস সালাম উপদেষ্টা মনোনীত হয়েছেন।

কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ এবং কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু প্রমূখ।

সভায় এই আঞ্চলিক শাখার শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন। অতিদ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠণ করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং ইউনিয়নকে আরো শক্তিশালী করতে তারা সবার সহযোগীতা কামনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি