১২:৩৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে নদীতে ডুবে ট্রাক চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ মে ২০১৭ | | ৯৯০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ডুবে জসীম (২৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকায় এঘটনা ঘটে। সে বেলতৈল গ্রামের রফিক মিয়ার ছেলে। বিকেল সোয়া চারটার দিকে স্থানীয় লোকজন জসীমের মৃতদেহ উদ্ধার করেন।

জানা গেছে, ট্রাক চালক জসীম রোববার দুপুরে একই উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর এলাকার একটি ইট ভাটায় তার ট্রাকটি রেখে খাবার খেতে যান। কম সময়ে বাড়ি যেতে নদীর দক্ষিণ পার থেকে উত্তর পার যাওয়ার জন্য নদীর ওই স্থানে সাঁতার দেন। নদীর মাঝপথে যাওয়ার পর সে পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা ওই স্থানে উদ্ধার কাজ শুরু করে।

পরে মির্জাপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন। বিকেল সোয়া চারটার দিকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা জসীমের মৃতদেহ উদ্ধার করেন। মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি