টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ পরামাণূ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর উদ্যাগে কৃষমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির পক্ষে ১‘শত ২০ জন চাষীর মাঝে কৃষি প্রনোদনার আওতায় আউশ বিনা-১৯ এর বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপিল) ধনবাড়ী সরকারী কলেজ মাঠে কৃষিমন্ত্রীর পক্ষে এ বীজ সার বিতরণ করেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, সাবেক ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন, মুশুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক সোহরাব আলী প্রমূখ।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...