১০:৫০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদ্যুৎ স্পৃষ্টে দু’জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ | | ২২১০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎ স্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার সোনালীয়া গ্রামে এ দুর্ঘটনা হয়। নিহত হযরত আলী (৭০) সোনালীয়া গ্রামের মৃত ঝুমুর আলীর ছেলে। অপর জন একই গ্রামের মৃত আনছের আলীর ছেলে আলতু মিয়া (৫০)।

জানা যায়, বিকেলে ছয়শ মৌজার এক জমিতে ডেরস তুলতে যায় হযরত আলী। এসময় জমির ওপর পরে থাকা ডিস ক্যাবলের তারের সাথে বিদ্যুৎ লাইনের সংযোগ থাকায় হযরত আলী বিদ্যুতে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে তাকে বাঁচাতে পাশে থাকা আলতু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হওয়া হযরত আলীকে ধরতে গেলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।

হযরত আলীর স্ত্রী শহর ভানু ও আলতু মিয়ার স্ত্রী হেলেনা বেগম উভয়ের মৃত্যুর কথা নিশ্চিৎ করেছেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, এ ধরনে তথ্য এখনও আমার কাছে আসেনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি