১০:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষক বহিস্কার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮ | | ২৯৮৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা হলে এক পরীক্ষার্থীকে অনৈতিকভাবে সহযোগিতার অপরাধে মাহামুদুল হাসান নামে এক শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ধর্ম পরীক্ষা চলাকালে মির্জাপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে তাকে বহিস্কার করা হয়। সে উপজেলার উয়ার্শী ইউনিয়নের সিয়াম একাডেমির সহকারী শিক্ষক।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ধর্ম পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে এমসিকিউ প্রশ্নের উত্তর দাগিয়ে দেয়ার সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন মাহমুদুল হাসানকে হাতেনাতে ধরে ফেলেন এবং বহিস্কার করেন। পরে এ বছর সকল পরীক্ষার দায়িত্ব পালন থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, সবার সহযোগিতায় আমরা নকল মুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করবো। এ কাজে ছাত্র-শিক্ষকসহ যেই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

উলে­খ্য, বাংলা প্রথমপত্র চলাকালে এক পরীক্ষার্থীকে অনৈতিকভাবে সহযোগিতা করার সময় হাতেনাতে ধরে উপজেলার কুর্নী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল আলিম কে চলতি বছরের সকল পরীক্ষার দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেন নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি