১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাবা-মায়ের কবরের পাশেই চির নিদ্রায় সাযযাদ কাদির

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ এপ্রিল ২০১৭ | | ২১১৭
, টাঙ্গাইল :

বাবা-মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক সাযযাদ কাদির।

শুক্রবার জুমার নামাজের পর তাকে টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল সাড়ে নয়টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্যে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে রাখা হয়।

এরপর সকাল ১১টার দিকে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, সাবেক রাষ্ট্রদূত ও মুক্তিযোদ্ধা আনোয়ারুল আলম শহীদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনসহ টাঙ্গাইলে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ নানা স্তরের লোকজন অংশ নেয়।

পরে সেখান থেকে কবির মরদেহ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মৌলভীপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জুমা পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি