১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে অন্ত:সত্তা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭ | | ৩১২৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে তিন মাসের অন্ত:সত্তা এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার গভীর রাতের কোন এক সময় উপজেলার নিকরাইল ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামের গফুর শেখের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহনাজ (২৫), সে নিকরাইল ইউনিয়নের চরপলশিয়া গ্রামের মোঃ গফুর উদ্দিনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিকরাইল ইউনিয়নের চরপলশিয়া গ্রামের মোঃ গফুর উদ্দিনের মেয়ে শাহনাজের (২৫) সাথে দুই বছর আগে ঐ ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামের গফুর শেখের ছেলে মোঃ নজরুল ইসলাম’র (২৭) বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক সম্পর্ক তেমন ভাল যাচ্ছিলোনা বলে জানান এলাকাবাসী।

ঘটনার দিন সকালে নজরুল এর বড় ভাইয়ের বউ শাহনাজের ঘরের দরজার কাছে গিয়ে তাকে ডাকতে থাকে। কিন্তু ভেতর থেকে কোন সারা না পেয়ে দরজা ধাক্কা মারলে ঘরের মেঝেতে শাহনাজের নিথর দেহ পরে থাকতে দেখে চিৎকার করে। তার চিৎকার শুনে পাশের বাড়ীর লোকজন এগিয়ে আসে।

এলাকাবাসীর ধারনা রাতের কোন এক সময় তাকে শ্বাস রোধে হত্যা করে লাশ মেঝেতে ফেলে রেখে রাতেই তার স্বামী ও শ্বশুড় শাশুড়ি পালিয়ে গিয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম কাউসার চৌধুরী ঘটনার কথা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি