১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র টাঙ্গাইল, আহত শতাধিক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ | |
, টাঙ্গাইল :

কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিনত হয়েছে টাঙ্গাইল পৌর শহর। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত টানা চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে অর্ধশতাধিক টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এতে আন্দোলনরত শিক্ষার্থী, সাংবাদিক, পথচারী ও পুলিশসহ আহত প্রায় শতাধিক মানুষ। উত্তেজিত শিক্ষার্থীরা নগরজালফৈ এলাকায় পুলিশবহনকৃত একটি অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ী, পুলিশ বক্স ও জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ভাংচুর চালিয়েছে। শহর জুড়ে এখনও উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি তাদের কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে বিকেলে আটক শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছে পুলিশ।

পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ চলাকালে টিয়ারগ্যাস, রাবার বুলেটসহ ইট পাটকেলের আঘাতে সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন আব্দুর রশিদ, আনন্দ টিভির কালিহাতী প্রতিনিধি মেহেদী হাসান মৃদুল, বিডি নিউজের টাঙ্গাইল প্রতিনিধি মোল্লা তোফাজ্জল, টাঙ্গাইল টিভির মনিরুজ্জামান মনিরসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। 

শিক্ষার্থীরা জানায়, আমরা শান্তিপূর্ণ ভাবে ঘোষিত কমপ্লিট সার্টডাউন পালনে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধের জন্য পুরাতন বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকি। এ সময় অতর্কিত আমাদের ছত্রভঙ্গ করতে হামলা চালায় পুলিশ। বেপরোয়া লাঠিচার্জ করলে আমরা প্রতিরোধ গড়ে তুলি। এ সময় আমাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এ সময় আমাদের বেশ কয়েকজনকেও আটক করা হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ সদস্য জানায়, পুলিশ লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপের পর পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে। পরবর্তীতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের চেষ্টাসহ ধ্বংসাত্মক কর্মকান্ড চালানোর কারণে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। শিক্ষার্থীদের এলোপাথারি ইট পাটকেল নিক্ষেপে ইন্সপেক্টর মোশারফসহ ২০/৩০জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

কোটা সংস্কার দাবিতে টাঙ্গাইলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি