১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা প্রশাসনের ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আয়োজনে (১ জুলাই) সোমবার বিকেলে স্থানীয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় মাঠে, বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় নগদা শিমলা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করেছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে উত্তর পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে সাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করেছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ও বক্তব্য রাখেন স্থানীয় এমপি ছোট মনির, এ সময় আরো উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ ইমদাদুল ইসলাম তৈয়ব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমিন, এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, এবং আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে টাঙ্গাইলের গোপালপুরে স্থানীয় সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)- ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি