১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে সামুদ্রিক মৎস্যসম্পদ ও পরিবেশ দূষণ বিষয়ে সেমিনার  

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩০ জুন ২০২৪ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "সিজনাল ইমপ্যাক্ট অব হেভি মেটাল কনসেনট্রেশন অন কমার্শিয়ালি ইম্প্রোটেন্ট মেরিন ফিস,  শ্রিম্পস এন্ড ক্রাব  ইন দি বেই অব বেঙ্গল কস্ট এন্ড দি ইমপ্লিকেশনস ফর হিউম্যান হেলথ্ রিস্ক ইন বাংলাদেশ"  শীর্ষক এক  সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুন ) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং উদ্বোনধ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন। 

এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মীর মোঃ  মোজাম্মেল হকের সভাপতিত্বে সেমিনারে, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস- চ্যান্সেলর অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, ইএসআরএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান ইনভেস্টিগেটর  ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আসলাম আলী ও কক্সবাজার বিএফআরআই এর সাবেক  সিএসও ড. এম.  ইনামুল হক।  

সেমিনারে বক্তাগণ বলেন, সমুদ্র দূষণের প্রভাবে সামুদ্রিক মাছ দূষিত হলে তা মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বাংলাদেশে ৬০ ভাগ মাছের চাহিদা সামুদ্রিক মাছ দিয়ে মেটানো হয়। তাই সামুদ্রিক মাছ দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে রপ্তানির স্বার্থে সমুদ্র দূষণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য গুরুত্বারোপ করেন। 
 সেমিনারে অংশগ্রহণ করেন উক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি