১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপাত, প্রতিরোধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে রাজনৈতিক ছত্রছায়ায় দিন দিন বেড়েই চলছে কিশোর গ্যাংয়ের উৎপাত। তাদের চলাফেরা ও বিভিন্ন অপরাধমূলক অপকর্মের প্রতিবাদ বা সচেতন করতে গেলেই শিকার হতে হয় হয়রানি, মারধর এবং প্রতিবাদকারীকে প্রাণনাশের হুমকি দেয় বেপরোয়া কিশোর গ্যাং সদস্যরা।

সম্প্রতি গত কয়েকদিন আগে ভুঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পুকুর পাড়ের রাস্তা থেকে মোটরসাইকেল সরাতে বললে ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি গ্রামের গ্রামের জাহাঙ্গীর আলম তালুকদার নামে এক প্রবাসী মারধরের শিকার ও তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। 

এনিয়ে গত বুধবার ১২ জুন রাতে কিশোর গ্যাংদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেছে ঘাটান্দি গ্রামবাসী। এছাড়াও প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় বিক্ষুদ্ধ জনতা। এরআগে উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা জানান, উপজেলায় কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং বেড়েছে। দীর্ঘদিন ধরে চিহ্নিত কয়েকটি কিশোর গ্যাংয়ের অত্যাচরে অতিষ্ট মানুষ। মাদক সেবন, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, হামলা ঘটনা ঘটছে। এতে হুমকির মুখে পড়েছে ব্যবসায়িক ও সামাজিক নিরাপত্তা। এসময় জননিরাপত্তা এই ইস্যুতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- ভূঞাপুর পৌরসভার কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, সাবেক সদস্য আজাহারুল ইসলাম আজহার, উপজেলা আওয়ামী লীগের নেতা মিনহাজ উদ্দিন প্রমুখসহ এলাকার শতশক লোক অংশ নেন।

এদিকে- হামলার ঘটনায় জড়িত কিশোর গ্যাংদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার। হামলার শিকার জাহাঙ্গীরের ভাই মুহাইমিনুল ইসলাম মন্টু জানান, এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানায় ওসি না থাকায় সেটি লিপিবদ্ধ হয়নি বলে জানিয়েছে পুলিশ।

গত ১১ জুন মঙ্গলবার দুপুরে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ের একটি মার্কেটের সামনে পৌরসভার ঘাটান্দি গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলম তালুকদারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বেশ কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় হামলাকারীরা প্রবাসীর কাছে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি