১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে গ্লোবাল ফ্যাটি লিভার ডে-২০২৪ উদযাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১০ জুন ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে  গ্লোবাল ফ্যাটি লিভার ডে ২০২৪ উদযাপন হয়েছে।

লিভারের জটিলতা থেকে সুস্থ থাকার জন্য (Act now, screen today) অর্থাৎ "এখনই পদক্ষেপ নিন, পরীক্ষা করান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এর উপ- পরিচালক ডাক্তার খন্দকার সাদিকুর রহমান ও বিশিষ্ট গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডাক্তার পরশ্উল্লাহ এর তত্ত্বাবধানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস্ এর  সহযোগিতায় গ্লোবাল ফ্যাটি লিভার ডে ২০২৪ পালন করা হয়। 

সোমবার (১০জুন) সকালে আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এর অন্যান্য বিভাগেরও বিশেষজ্ঞ চিকিৎগণ উপস্থিত ছিলেন।

ফ্যাটি লিভার ডিজিজ হল লিভারের চর্বি জমা রোগ। যদি লিভারে শতকরা ৫% এর অধিক চর্বি জমে তাহলে তাকে ফ্যাটি লিভার বলে। এই ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস ও ক্যান্সার পর্যন্ত হতে পারে। বিশ্বব্যাপী শতকরা ৩০ জন মানুষ এ রোগে আক্রান্ত, দক্ষিণ এশিয়ার শতকরা ৩৩ শতাংশ এবং বাংলাদেশের প্রায় ১৮ থেকে ৩৪ শতাংশ এ রোগে আক্রান্ত। সাধারণত এ রোগে আক্রান্তরা উপসর্গ বিহীন থাকে। রুটিন চেকআপ করার সময় বা পেটের আল্ট্রাসনোগ্রাম করার সময় এটি ধরা পড়ে। এটি কনফার্ম করতে হলে লিভার থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করা হয়, তবে ফ্রাইব্রোস্ক্যান নামক পরীক্ষাতেও এটি ধরা যায়। এই রোগের চিকিৎসার জন্য সুষম খাদ্য গ্রহণ ও নিয়মিত শারীরিক ব্যায়াম-ই বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু ওষুধ রয়েছে যা লিভারের চর্বি কমাতে সাহায্য করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি