টাঙ্গাইলের গোপালপুরে ভূমি সেবা সপ্তাহে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
'স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক' প্রতিপাদ্যে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে (১১ জুলাই) মঙ্গলবার সকালে উপজেলার পরিষদের হল রুমে এক কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা। এতে বক্তব্য রাখেন ওসি মো. ইমদাদুল ইসলাম তৈয়ব, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্রাচার্য, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান জিন্নাহ প্রমুখ।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...