১২:০৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কারিগরি শিক্ষা বোর্ড সারাদেশে দ্বিতীয় টাঙ্গাইলের জুথী 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৭ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

কারিগারি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল শাখায় সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ফাতেমা আক্তার জুথী। চলতি বছর এ্যাপারেল ম্যানুফেকচারিং বেসিকস ট্রেডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। ফলাফল অনুযায়ি সে ২৬০০ নম্বরের মধ্যে ২৪১৪ নম্বর পেয়েছেন। 

জুথীর মা রেহেনা বেগম ও বাবা মো. জুলহাস উদ্দিন আনন্দে আত্মহারা। জুলহাস উদ্দিনের স্বল্প আয়ের সংসারের সকলেরই স্বপ্ন ছিল ভালো ফলাফলের।

জুথী বলেন, আমি প্রতিদিনের পড়া প্রতিদিন শিখেছি। সময় পেলেই আগের পড়াগুলো রিভিশন করেছি। স্বপ্ন ছিল এসএসসিতে ভালো ফলাফল করার। কিন্তু বোর্ডস্ট্যান্ড করার কথা কল্পনাও করিনি। বাবা-মা, শিক্ষকদের দোয়ায় আল্লাহর মেহেরবানীতে এই ফলাফল অর্জিত হয়েছে। আমি ভবিষ্যতে বিসিএস প্রশাসনে যুক্ত হয়ে দেশ ও জনগণের সেবা করার চেষ্টা করবো। আমি সকলের নিকট দোয়া চাই। 

রেহেনা বেগম বলেন, এসএসসিতে জিপিএ পাঁচ পাওয়াতেই আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু যখন জানলাম জুথী সারাদেশে দ্বিতীয় হয়েছে তখন আমরা স্বর্গসুখ পেয়েছি। আমি সকলের কাছে দোয়া চাই। ভবিষ্যতে যাতে আমার মেয়ে প্রকৃত মানুষ ও দেশ গড়ার কারিগর হয়। 

ভাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমরান হোসেন জুয়েল জানান, জুথী বিদ্যালয়ে বরাবরই ভালো ফলাফল করেছে। তার ক্লাস রোল ছিল ১। বোর্ড পরীক্ষায় ভালো করবে এটা আমরা নিশ্চিত ছিলাম। তবে সারাদেশে দ্বিতীয় হবে এই ধারণা আমাদের ছিলনা। ওর সফলতায় আমরা আনন্দিত ও গর্বিত। আমি যুথি উজ্জল ভবিষ্যৎ কামনা করছি। 

এ বিষয়ে ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে যুথি। ওর এই ফলাফলে উপজেলা প্রশাসন গর্বিত। যুথি লেখাপড়ায় সার্বিক সহযোগিতা করাসহ ওর প্রথম বর্ষের বই ও লেখাপড়ার প্রয়োজনীয় সামগ্রী আমি কিনে দেয়ার আশ্বাস দিয়েছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি