১২:০৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মাভাবিপ্রবি-সিআরসির বিশেষ উদ্যোগ 

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৭ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

কাম ফর রোড চাইল্ড (সিআরসি) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদুল ফিতরের উপহার হিসেবে "নতুন পোশাক" বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) উক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো.ফরহাদ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক, সহকারী প্রক্টর শাকিল মাহমুদ শাওন, সংগঠনের উপদেষ্টামণ্ডলী সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকা উপস্থিত ছিলেন। 

এসময় ৭০ জন শিশুর মধ্যে ঈদ বস্ত্র হিসেবে রঙিন জামা বিতরণ করা হয়। ৭০ জন শিশুর মধ্যে ৫৩ জন শিশু শহরের বিভিন্ন স্থানের পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত শিশু এবং ১৭ জন ছিলেন সরকারি শিশু পরিবার টাঙ্গাইলের এতিম শিশু।

সি আর সি- মাভাবিপ্রবি শাখার বর্তমান সভাপতি আরিফুল ইসলাম জানান- "নতুন পোশাক পেয়ে শিশুদের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা ছিল এই সংগঠনের প্রতিটি সদস্যের পরিশ্রমের মূল প্রশান্তি।" 

এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক সিদরাতুল মুনতাহা জানান, আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ এবং সকল সদস্যের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও সিআরসি- মাভাবিপ্রবি শাখা এমন ভালো কিছু উদ্যোগের সাথে সকল কার্যক্রম পরিচালনা করে যাবে।"

সংগঠনটির সকল কর্মীর অক্লান্ত পরিশ্রম এবং সিনিয়র সদস্যদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও সহযোগিতার মাধ্যমে ঈদ বস্ত্র বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি