০১:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল জেলা প্রশাসকের লৌহজং নদী উদ্ধার কার্যক্রম পরিদর্শন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম লৌহজং নদী উদ্ধার, পরিষ্কারকরণ ও নদীর দুপারে রাস্তা তৈরীর কার্যক্রম পরিদর্শন করেছেন।

শুক্রবার ১৫ মার্চ সকালে জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, টাঙ্গাইল পৌরসভাসহ সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে লৌহজং নদী উদ্ধার কার্যক্রম পরিদর্শন করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আইরিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান-বিন-মোহাম্মদ-আলী, টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো: সাইফুল ইসলাম সরকার, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হূমায়ুন রশিদ আকন্দ সোনা, সাবেক কাউন্সিলর হেলাল ফকির সহ গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক নদীর পাড়ে বসবাসরত জনসাধারণের সাথে মতবিনিময় করে বলেন, নদী উদ্ধার কার্যক্রমে সকলকে সহযোগিতা করতে হবে। আশা করা যাচ্ছে, প্রশাসনের উদ্যোগে দ্রুততম সময়ের মধ্যে লৌহজং নদীর দুপারে রাস্তা নির্মিত হবে এবং নদী তার স্বাভাবিক গতিপথ ফিরে পাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি