০২:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতী সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে মানববন্ধন

মুশফিকুর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতি। বুধবার(১৩ মার্চ) দুপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তারা সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একই দাবিতে স্মারকলিপি দিয়েছে। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম সরকার, সাবেক সভাপতি ইমান আলী, সহ-সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক মাছুম সরকার, দলিল লেখক রামপ্রসাদ বসু, আব্দুল করিম প্রমুখ।

বক্তারা বলেন, ২০২৩ সালের ২০ ডিসেম্বর মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেল কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদানের পর থেকে দাতা-গ্রহীতাদের প্রতিটি দলিল সম্পাদনে সরকারি উৎসে করের সমপরিমাণ অর্থ দাবি করছে। ওই পরিমাণ অর্থ না দিলে তিনি কোন দলিল সম্পাদন করেন না। এজন্য উপজেলায় বিভিন্ন প্রকার দলিল সম্পাদনের হার অর্ধেকে নেমে এসেছে। এছাড়া তিনি দলিল লেখক এবং দাতা গ্রহীতাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। তার আচরণে ভদ্রতা-সভ্যতার লেশমাত্র নেই। তিনি প্রকাশ্যে দলিল প্রতি অর্থ দাবি করেন। অন্যথায় দলিল সম্পাদন বন্ধ রাখেন। গত দুই মাসে তার দপ্তরে দেড় শতাধিক দলিল সম্পাদনের জন্য পড়ে রয়েছে। দাতা-গ্রহীতারা দলিল সম্পাদন করতে এসে বার বার ফিরে যাচ্ছেন। 

বক্তারা আরও বলেন, সাব-রেজিস্ট্রারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ইতোপূর্বে দলিল লেখক সমিতি কলম বিরতি কর্মসূচি পালন করেছে। বুধবার থেকে এ বিষয়ের প্রতিকার না হওয়া পর্যন্ত কলম বিরতি চলবে। এরপরও প্রতিকার না হলে দলিল লেখক সমিতির সদস্যরা গণঅনশন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি