১১:৩১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু প্রতিভা বিকাশ সংগঠনের চিত্রাঙ্কন ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৯মার্চ, শনিবার বিকাল টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে শিশু প্রতিভা বিকাশ সংগঠনের আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠ ও যাদু প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা অ্যডভোকেট বার সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যডভোকেট গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী পরিষদের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন কবি শামসুজ্জামান জামান, আল রুহি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিশু প্রতিভা বিকাশ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম সিদ্দিকী (নিপু) ও সাধারণ সম্পাদক এরফানুজ্জামান (রুনু)সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত শিশু ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আগামী প্রজন্মের শিশুদের উদ্বুদ্ধ করতে হবে। আর, এ জন্য শিশুদেরকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোসহ আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন ত্যাগ ও শৌর্যবীর্য এবং বীরত্বগাঁথা তুলে ধরতে হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি