০২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩০ শে জানুয়ারী কালোপতাকা মিছিল সফল করার লক্ষ্যে বিএনপির প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে ৩০ শে জানুয়ারী কালোপতাকা মিছিল সফল করার লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ জানুয়ারী) সকাল ১১টায় শহরের ডিঙি ফাস্টফুড এন্ড রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি মামুন সরকার, সৈয়দ শাহিন,মোহাম্মদ আলী জিন্নাহ, মীর সাহাদৎ হোসেন সুজন, কামরুল ইসলাম, ওমর ফারুক, যুগ্মসম্পাদক কামরুল ইসলাম, হাসান রেজা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তার হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজাহার তালুকদার, কাতুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার, পোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আ: বারেক মিয়া, দাইন্যা ইউনিয়ন বিএনপির  সাধারন সম্পাদক নাজমুল হাসান, হুগড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামরুল মোল্যা, কাকুয়া ইউনিয়ন বিএনপি নেতা মহির উদ্দিন ও মামুদনগর ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল হোসেন প্রমূখ। 

নেতৃবৃন্দরা বলেন, এ ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ওরা যতই অত্যাচার, জুলুম ও নির্যাতন করুক আমরা ঘরে ফিরে যাবনা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি