১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ্, ভূঞাপুর থানা প্রথমস্থানে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

অভিনব কায়দায় একাধিক হত্যা মামলার রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার, মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডরোধে বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরুপ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা পেলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্। একইসাথে ভূঞাপুর থানাকেও অপরাধ দমনে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার অর্জন করিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ওসি মো. আহসান উল্লাহ্ এ বিষয়টি জানিয়েছেন। এরআগে গত বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা ও কল্যাণ  সভায় তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সার। 

থানা সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে একাধিক হত্যা মামলা ও লাশ উদ্ধারসহ চুরি-ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটে। দায়ের করা এসব মামলায় অভিযোগের পর দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করতে সক্ষম হন থানা পুলিশ। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে থানার ওসি আহসান উল্লাহ্ ও থানাসহ বেশ কয়েকজন এস.আই এবং এ.এস.আইকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা ক্রেস্ট প্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) হলেন- ফরিদ আহম্মেদ, আল মামুন, তাহেরুল ইসলাম, জুম্মান খান। এ.এসআই- আব্দুল্লাহ আল মাহফুজ ও মঞ্জুরুল ইসলাম। ক্রেস্ট প্রদানকালে টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশের অন্যান্য ইউনিটের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন- ‘একাধিক হত্যা মামলার রহস্য উদঘাটন কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় ভূঞাপুর থানা জেলার মধ্যে প্রথমস্থান অধিকার করে এবং আমাকেও শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি দেওয়াসহ বিভিন্ন ক্যাটাগরিতে থানার ১৪ জন পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। ভূঞাপুরবাসীসহ থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় আমাদের এই অর্জন।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি