১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দাদাকে পিটিয়ে হত্যা মামলায় নাতি গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে আব্দুল মান্নান নামের এক বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা মামলায় নাতিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ এর সদস্যরা।

শনিবার সন্ধ্যা ৭ টার দিকে গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কালিহাতী উপজেলার আউলটিয়া ভোটেরবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে রাব্বি (২০)।

শনিবার রাত সাড়ে ৯ টায় র‍্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম প্রেসব্রিফিং এ তথ্য জানান। 

কোম্পানী অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম জানান, মান্নান এবং তার নাতি রাব্বির সাথে পারিবারিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিলো। গত ১৬ জানুয়ারী বিকেলে দাদা মান্নানের সঙ্গে নাতি রাব্বীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মান্নানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে তাদের শরীরে বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়। এ সময় মান্নানের স্ত্রী ও মেয়ে ফেরাতে গেলে রাব্বি তাদের দুইজনকেও পিটিয়ে আহত করে। 

পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আব্দুল মান্নান গুরুত্বর আহত থাকায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে হাফিজ উদ্দিন মন্ডল কালিহাতী থানায় হত্যা মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকে রাব্বি পলাতক ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি