০২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রধানমন্ত্রীর উপহার কম্বল পেয়ে খুশি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সদরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার রসুলপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের হাতে কম্বল তুলে দেন। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) ওলিউজ্জামান, সদর উপজেলার সহকারি কমিশন (ভূমি) অতনু বড়ুয়া, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বাবু প্রমুখ। 

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা কৃষ্ণ রানী কম্বল পেয়ে খুশি। তিনি বলেন, কয়েকদিন ধরে খুব শীত পড়েছে। বাড়িতে ভালো কম্বল নাই, আজ প্রধানমন্ত্রীর উপহার কম্বল পেয়ে অনেক ভালো লাগছে।

জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, আশ্রয় প্রকল্পের বাসিন্দাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল তুলে দিলাম আজ। জেলার ১২ টি উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের এ কম্বল দেয়া হচ্ছে।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি