০৪:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নির্বাচনী প্রচারে বাঁধা ও মিথ্যা মামলার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী এডভোকেট মামুন অর রশিদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নির্বাচনী প্রচারে বাঁধা প্রদান, মিথ্যা মামলা ও ভাংচুরের অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছে টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন। 

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার অনুমতি ও সমর্থনে নির্বাচনে অংশগ্রহণ ও উৎসবমুখর করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচনে অংশ গ্রহণ করছি। কিন্তু নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে বিনষ্ট করার জন্য একটি মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নির্বাচনী অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, কর্মীদের শারিরীক নির্যাতন-মারধর, পোস্টার ব্যানার ছেড়ে ফেলা ও পোস্টার লাগাতে বাঁধা প্রদান করা হচ্ছে। এছাড়াও চিহ্নিত সন্ত্রাসী দিয়ে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও গোলাগুলির ঘটনা ঘটছে।

এ সব ঘটনায় লিখিতভাবে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচনী অপরাধ অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানান স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাতে টাঙ্গাইল-৫ সদর উপজেলার যুগনী এলাকায় বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদকসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের বাবা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের নামে মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে তারা সবাই স্বতন্ত্র প্রার্থী (ঈগল)বর্তমান সংসদ সদস্যের কর্মী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি